ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ১৫ জুন ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১৪:৪৯
চলমান বার্তা:
সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১৫:৫৭  (ভিজিটর : )

সাতক্ষীরায় আগামী পাঁচ বছরের জন্য বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

শনিবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী প্রান সায়েরের খালের দুই পাশে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহমত উল্লাহ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মইনুল ইসলাম খান, পৌরসভার সিইও মো. আসাদুজ্জামান, সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা প্রিয়াংকা হালদার, কৃষিবিদ সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডবলু এবং সাতক্ষীরা পৌরসভার সচিব মো. লিয়াকত আলী প্রমুখ।

জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে আগামী পাঁচ বছরে ৫০ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে এ বছর এক কোটি বৃক্ষরোপণ করা হবে। শুধু বৃক্ষরোপণ নয়, এগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার ব্যবস্থাও নেওয়া হবে।

তিনি আরও বলেন, সাতক্ষীরা জেলায় প্রতিটি উপজেলায় দুই একর জমিতে বনায়ন করা হবে। বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
হান্নান মাসউদের এমপি পদ কি বাতিল হচ্ছে, প্রশ্ন রাশেদ খাঁনের
হান্নান মাসউদের এমপি পদ কি বাতিল হচ্ছে, প্রশ্ন রাশেদ খাঁনের
মায়েদের সঙ্গে কারাগারে থাকা শিশুদের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে হাইকোর্ট
মায়েদের সঙ্গে কারাগারে থাকা শিশুদের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে হাইকোর্ট
দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg