ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২৭ জুন ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ২০:৫৩
চলমান বার্তা:
ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োগ দেওয়া দুর্নীতি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১৬:১১  (ভিজিটর : )

“শিশুশ্রমকে লালকার্ড” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে কুড়িগ্রামে মানববন্ধন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)।

রোববার (১৪ জুন) কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সনাক সভাপতি রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপসহ বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটি ও এমজেএসকেএস সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটির শিশু প্রতিনিধি পাখি দত্ত, ইয়েস দলের দলনেতা আজিজুল হক, সনাক সদস্য মমতাজ নাসরীন, এমজেএসকেএস-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর লুৎফর রহমান এবং দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন প্রমুখ।

বক্তব্যে শিশু প্রতিনিধি পাখি দত্ত বলেন, বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োজিত রাখা হচ্ছে মূলত কম মজুরিতে শ্রম নেওয়ার উদ্দেশ্যে। তিনি বলেন, “ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োগ দেওয়া এক ধরনের দুর্নীতি।”

অন্য বক্তারা শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা দ্রুত হালনাগাদ করা, বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম বিষয়ে নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রকাশ, এবং বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণকে শিশুদের জন্য নিষিদ্ধ কাজের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান।

মানববন্ধন শেষে দিবস সংক্রান্ত ধারণাপত্র বিতরণ করে ইয়েস সদস্যরা। কর্মসূচিটি সঞ্চালনা করেন টিআইবি কুড়িগ্রামের এরিয়া কো-অর্ডিনেটর সৌমেন দাস।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।