ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ১৫ জুন ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১৪:৪৯
চলমান বার্তা:
পিরোজপুরে নদীতে কার্গো জাহাজ ডুবি, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১৩:৪৬  (ভিজিটর : )

পিরোজপুরের কচা নদীতে দুটি পণ্যবাহী কার্গো জাহাজের সংঘর্ষে ফ্লাই অ্যাশবোঝাই একটি জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় জাহাজ ও মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জাহাজ কর্তৃপক্ষের দাবি, ভারত থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশের মুক্তারপুরে অবস্থিত একটি সিমেন্ট কারখানার উদ্দেশ্যে রওনা হওয়া এমভি গ্রীন এসট্রল-১ (M-7924) গত ৪ জুন যাত্রা শুরু করে। পরে জাহাজটি পিরোজপুরের চরখালী এলাকার কচা নদীতে পৌঁছালে অপর একটি পণ্যবাহী জাহাজ এমভি গ্রেস (M-18015)-এর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

এমভি গ্রীন এসট্রল-১-এর মাস্টারের ভাষ্যমতে, সংঘর্ষের ফলে জাহাজটির তলদেশ ক্ষতিগ্রস্ত হলে দ্রুত পানি প্রবেশ করতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাহাজটিকে নদীতীরবর্তী পারেরহাট আবাসনচরের দিকে নেওয়ার চেষ্টা করা হলেও একপর্যায়ে এটি নদীতে তলিয়ে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার সময় জাহাজে থাকা নাবিকরা নিরাপদে উদ্ধার হতে সক্ষম হন। তবে জাহাজ ও এর মালামাল পানিতে ডুবে যাওয়ায় উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

ঘটনার পর ১১ জুন ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৮৭৭) করা হয়েছে। জিডিতে সংঘর্ষজনিত ক্ষয়ক্ষতির বিষয়টি উল্লেখ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার তদন্তের আবেদন জানানো হয়েছে।

এ বিষয়ে এমভি গ্রেসের সংশ্লিষ্ট কয়েকজন কর্মচারীর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ, দায়-দায়িত্ব এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কোনো সরকারি তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
হান্নান মাসউদের এমপি পদ কি বাতিল হচ্ছে, প্রশ্ন রাশেদ খাঁনের
হান্নান মাসউদের এমপি পদ কি বাতিল হচ্ছে, প্রশ্ন রাশেদ খাঁনের
মায়েদের সঙ্গে কারাগারে থাকা শিশুদের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে হাইকোর্ট
মায়েদের সঙ্গে কারাগারে থাকা শিশুদের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে হাইকোর্ট
দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg