ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৩ জুন ২০২৬ | ৯ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২২ জুন, ২০২৬, ২২:০০
চলমান বার্তা:
‘কথিত স্ত্রী’ দাবি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন চিত্রনায়িকা ববি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১৫:৩৭  (ভিজিটর : )

ব্যবসায়ী মির্জা আবুল বাশারের সঙ্গে নাম জড়িয়ে ‘কথিত স্ত্রী’ বা ‘স্ত্রী’ উল্লেখ করে কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশ করায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

শনিবার রাতে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এই খবরকে সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

ফেসবুক পোস্টে ববি লিখেছেন, শনিবার বিকেল থেকে ব্যবসায়ী মির্জা আবুল বাশারকে কেন্দ্র করে আমাকে নিয়ে বেশ কিছু গণমাধ্যমে চটকদার সংবাদ প্রকাশ করা হয়েছে। সেখানে বাশারের সঙ্গে জড়িয়ে কোথাও ‘কথিত স্ত্রী’, কোথাও ‘স্ত্রী’ শিরোনামে খবর প্রকাশিত হয়েছে। বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।

ববি আরও লেখেন, মূলত ভিউ বাণিজ্য ও আমার সম্মানহানি করতেই একটি কুচক্রী মহল এ কাজ করছে। তবে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি তাঁর আস্থা রয়েছে। তিনি বলেন, আমাকে হেয় করার জন্য যেসব গণমাধ্যম ভুয়া খবর ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। 

তিনি আরও উল্লেখ করেন, আমাকে আপনারা দীর্ঘদিন ধরে চেনেন। যদি বিয়ে নামের পবিত্র সম্পর্কে জড়িত থাকি, সেটি অবশ্যই আমি নিজ থেকে সামনে আনব।

এর আগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চাকরি দেওয়া, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কোরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা আবুল বাশারকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। 

গত শনিবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আল আমিন হোসাইন এই তথ্য জানান।

এই প্রতারণার খবর প্রকাশ্যে আসার পরপরই কয়েকটি গণমাধ্যম সরাসরি দাবি করে, গ্রেপ্তারকৃত মির্জা আবুল বাশার চিত্রনায়িকা ববির স্বামী। তবে রাতে ফেসবুক বিবৃতির মাধ্যমে এই গুঞ্জন পুরোপুরি নাকচ করে দেন অভিনেত্রী।

উল্লেখ্য, চিত্রনায়িকা ববিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গত ঈদে মুক্তি পাওয়া ‘তছনছ’ সিনেমায়। এই ছবিতে তাঁর বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করেছেন মুন্না খান।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।