ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৩ জুন ২০২৬ | ৯ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২২ জুন, ২০২৬, ২২:০০
চলমান বার্তা:
তোমাদেরটা কোথায়? প্রশ্ন ছুড়ে এসএসসির মার্কশিট প্রকাশ করলেন কুসুম
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১৯:৫২  (ভিজিটর : )

জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার নিজের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। নব্বই দশকের জনপ্রিয় এই মডেল ও অভিনেত্রীর সেই পোস্ট তাঁর ভক্তদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

রোববার ফেসবুক পোস্টে কুসুম শিকদার লিখেছেন, ‘আমার এসএসসি মার্কশিট। ফার্স্ট ডিভিশন উইথ স্টার; উচ্চতর গণিত, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইসলামিয়াতে লেটার মার্কস। তোমাদেরটা কোথায়?’

প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিজ্ঞান বিভাগের ছাত্রী কুসুম শিকদার এসএসসি পরীক্ষায় সর্বমোট ৭৮৯ নম্বর পেয়েছেন। এর মধ্যে উচ্চতর গণিতে তাঁর প্রাপ্ত নম্বর ৮৮।

অভিনেত্রীর এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া তৈরি করে। অনেকে এটিকে তাঁর শিক্ষাজীবনের সাফল্যের একটি আত্মবিশ্বাসী প্রকাশ হিসেবে দেখছেন এবং তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। 

ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে।

ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে।


অন্যদিকে, কেউ কেউ বিষয়টিকে সামাজিক মাধ্যমে একধরনের ‘উত্তেজনাপূর্ণ বা প্রতিযোগিতামূলক’ বার্তা হিসেবেও ব্যাখ্যা করছেন।

নব্বই দশকের তুমুল জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কুসুম শিকদার আগের মতো অভিনয়ে নিয়মিত না হলেও একেবারে হারিয়ে যাননি। নিজেকে তিনি সিনেমা ও ওয়েবের নানা কনটেন্টে বৈচিত্র্যময় চরিত্রে তুলে ধরছেন। সম্প্রতি একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবেও অভিষেক হয়েছে তাঁর।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।