ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৩ জুন ২০২৬ | ৯ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২২ জুন, ২০২৬, ২২:০০
চলমান বার্তা:
চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের রেডিসন ব্লু শাখার নতুন কার্যালয় উদ্বোধন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১৬:৫৯  (ভিজিটর : )

চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংক পিএলসির স্থানান্তরিত ‘রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ শাখা’-এর নতুন কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। 

গত বুধবার (১৭ জুন) এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই কার্যালয়ের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও ট্রাস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির নতুন কার্যালয়ের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী ও কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, শাখাটি স্থানান্তরের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক চট্টগ্রামে তাদের সেবা কার্যক্রম আরও সম্প্রসারণ করল। আধুনিক সুযোগ-সুবিধা ও গ্রাহকবান্ধব পরিবেশে সজ্জিত এই নতুন কার্যালয়টি গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও উন্নত ব্যাংকিং সেবা নিশ্চিত করবে। একই সঙ্গে চট্টগ্রামে গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ব্যাংকটি।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।