ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৩ জুন ২০২৬ | ৯ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২২ জুন, ২০২৬, ২২:০০
চলমান বার্তা:
নগদ লভ্যাংশ ঘোষণা
কমিউনিটি ব্যাংকের ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১৮:১১  (ভিজিটর : )

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির সপ্তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির।

বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। একই সঙ্গে শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) প্রদানের অনুমোদন দেওয়া হয়।

সভায় শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে আইজিপি ও ব্যাংক চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির বলেন, ‘কমিউনিটি ব্যাংক শুধু পুলিশের ব্যাংক নয়, এটি সাধারণ জনগণের ব্যাংক। কমিউনিটিভিত্তিক প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের জন্য উদ্ভাবনী ও যুগোপযোগী স্মার্ট ব্যাংকিং সেবা চালুর মাধ্যমে কমিউনিটি ব্যাংকের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

তিনি আরও উল্লেখ করেন, কমিউনিটি ব্যাংকের প্রতিটি শাখা ও উপশাখায় প্রান্তিক গ্রাহকদের জন্য প্রযুক্তি-নির্ভর ব্যাংকিং সেবার প্রচলন করা হবে। 

গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকের মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ অধিকতর নজর অব্যাহত রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

দেশবার্তা/একে

মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।