ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২৫ জুন ২০২৬ | ১১ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১৯:৫২
চলমান বার্তা:
মা হতে চলেছেন সামান্থা, নিজেই জানালেন সুখবর
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১৭:৫৯  (ভিজিটর : )

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মা হতে চলেছেন। কয়েকদিন ধরে তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন চললেও এবার অভিনেত্রী নিজেই সেই খবর নিশ্চিত করেছেন।

সম্প্রতি তার অভিনীত নতুন সিনেমা ‘মা ইনতি বাঙ্গারাম’-এর সাফল্য উদ্‌যাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সামান্থা জানান, শারীরিক অবস্থার কারণে তিনি শিগগিরই অভিনয় থেকে সাময়িক বিরতি নেবেন। 

তিনি বলেন, চলমান কাজগুলো শেষ করে কিছুদিন মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন। পরে নতুন উদ্যমে আবারও দর্শকদের সামনে ফিরবেন।

সামান্থার এই ঘোষণার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তার গর্ভধারণ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ‘মা ইনতি বাঙ্গারাম’ ছবির প্রচারণামূলক অনুষ্ঠানের কিছু ভিডিও প্রকাশের পর ভক্তরা তার বেবি বাম্প নিয়ে মন্তব্য করতে থাকেন। এরপর ছবিটির পরিচালক নন্দিনী রেড্ডির কিছু মন্তব্যও এ গুঞ্জনকে আরও জোরালো করে।

গত বছরের ১ ডিসেম্বর পরিচালক রাজ নিদিমরুকে বিয়ে করেন সামান্থা। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর কাজ করতে গিয়েই তাদের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। পরবর্তী সময়ে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়ার কারণে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়, যা শেষ পর্যন্ত বিয়েতে গড়ায়।

সম্প্রতি ‘মা ইনতি বাঙ্গারাম’ সিনেমাতেও একসঙ্গে কাজ করেছেন রাজ ও সামান্থা। ছবিটি পরিচালনা করেছেন নন্দিনী রেড্ডি। এর আগে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওহ! বেবি’ সিনেমায় নন্দিনী রেড্ডি ও সামান্থার সফল জুটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।

উল্লেখ্য, সামান্থা এর আগে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কয়েক বছর সংসার করার পর তাদের বিচ্ছেদ ঘটে। পরে নাগা চৈতন্য অভিনেত্রী সবিতা ধুলিপালাকে বিয়ে করেন।

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।