ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২৭ জুন ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১৯:৪৫
চলমান বার্তা:
খুলনায় ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পুলিশ হেফাজতে
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১৬:৫৩  (ভিজিটর : )

খুলনার দিঘলিয়ায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে আব্দুল বারেক (৫৮) নামে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। বর্তমানে সে দিঘলিয়া থানা হেফাজতে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) দুপুর ১টার দিকে দিঘলিয়া উপজেলার গোয়ালপাড়া এলাকার একটি বাগানে ওই শিশুকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ ওঠে। এ সময় শিশুটির আর্তচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয় জনতা অভিযুক্তকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আব্দুল বারেককে হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিশুটি সেনহাটি ৮নং ওয়ার্ডের মধ্যমপাড়া এলাকার বাসিন্দা। উদ্ধারের পর শিশুটিকে তার বাবা-মায়ের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী, দিঘলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে এই ন্যক্কারজনক ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।