আবাসন খাতে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে ফোর্ট্রেস। প্রতিষ্ঠানটি তাদের বহুল প্রতীক্ষিত আবাসন প্রকল্প ‘গলফভিউ’-এর ফ্ল্যাট আনুষ্ঠানিকভাবে গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে।
শুক্রবার (২৬ জুন) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির ফ্ল্যাট হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়। এ উপলক্ষে ফোর্ট্রেসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রকল্পের গ্রাহক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফোর্ট্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লুৎফর রহমান অপু বলেন, গলফ কোর্সসংলগ্ন মনোরম পরিবেশে নির্মিত ‘গলফভিউ’ প্রকল্পটি আধুনিক জীবনযাত্রার চাহিদাকে সামনে রেখে পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পটিতে সমসাময়িক স্থাপত্যশৈলী, উন্নত নির্মাণমান, নান্দনিক নকশা এবং আরামদায়ক আবাসন সুবিধার সমন্বয় ঘটানো হয়েছে। পাশাপাশি চারপাশের সবুজ প্রকৃতি ও উন্মুক্ত পরিবেশ বাসিন্দাদের জন্য প্রশান্তিময় জীবনযাপনের সুযোগ সৃষ্টি করবে।
তিনি আরও বলেন, সময়মতো প্রকল্প সম্পন্ন করে গ্রাহকদের কাছে হস্তান্তর করা প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও গুণগত মান, স্বচ্ছতা এবং গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন নতুন প্রকল্প বাস্তবায়নে কাজ করবে ফোর্ট্রেস।
ফোর্ট্রেসের কাছ থেকে ফ্ল্যাট বুঝে পেয়ে রুকসানা শারমিন বলেন, নিজের স্বপ্নের ঠিকানা হাতে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। নির্ধারিত সময়ে মানসম্মত ফ্ল্যাট হস্তান্তরের জন্য ফোর্ট্রেসকে ধন্যবাদ। প্রকল্পটির নির্মাণমান, নান্দনিক পরিবেশ ও সবুজ প্রাকৃতিক আবহ আমাকে মুগ্ধ করেছে।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ল্যান্ড ওনার লেফটেন্যান্ট কর্নেল আতিকুল হক চৌধুরী বলেন, গলফভিউ প্রকল্পের সফল বাস্তবায়ন এবং ফ্ল্যাট হস্তান্তর একটি আনন্দের মুহূর্ত। ফোর্ট্রেস অত্যন্ত পেশাদারিত্ব ও সততার সঙ্গে প্রকল্পটি সম্পন্ন করেছে।
অনুষ্ঠানে ফ্ল্যাট মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে চাবি তুলে দেওয়া হয়। এ সময় নতুন বাসিন্দারা প্রকল্পের নির্মাণমান ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফোর্ট্রেসের প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট কন্ট্রোল ডাইরেক্টর মো. মিজানুর রহমান, অপারেশন ডাইরেক্টর মো. জাহিদ হাসান নিলয় এবং ক্যাপিটাল ম্যানেজমেন্ট ডাইরেক্টর মো. ফারুক হোসেন প্রমুখ।
দেশবার্তা/একে