ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ৩০ জুন ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ২১:২৭
চলমান বার্তা:
জিম্বাবুয়ের কাছে ইনিংস হারের লজ্জা শান্তদের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ২১:২৭  (ভিজিটর : )

সাদা বলের সিরিজে ঘরের মাঠে পাকিস্তানের পর অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। অথচ জিম্বাবুয়েতে টেস্ট খেলতে গিয়ে ব্যাটিং ব্যর্থতায় ভরাডুবি হয়েছে নাজমুল হোসেন শান্তদের। সিরিজের একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় হারের লজ্জায় ডুবেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

হারারে স্পোর্টস ক্লাবে মাঠে রোববার শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। দলের হয়ে ওপেনার সাদমান ইসলাম ২০ রান করেন। মুমিনুল হক এক প্রান্তে দাঁড়িয়ে ৬০ রানের ইনিংস খেলেন। অধিনায়ক নাজমুল শান্ত ১৯ রান যোগ করেন। আর কেউ ১০ রানের ঘরে ঢুকতে পারেননি। 

জবাব দিতে নেমে ৪১০ রানের পাহাড়সম সংগ্রহ তোলে স্বাগতিক জিম্বাবুয়ে। দলটির ওপেনার ইনোসেন্ট কায়া ২২৭ বলে একাই বাংলাদেশ দলের সমান ১৪০ রান করেন। বাকিদের করা ২৭০ রানের লিড তুলে নেয় জার্মানি। দলটির হয়ে ওপেনার বেন কারেন ৪২ রান যোগ করেন। মিডল অর্ডারের ব্রায়ান বেনেট ও ক্রেগ আরভিন যথাক্রমে ৫৯ ও ৬০ রানের ইনিংস খেলেন। ওয়েলসলি মেধেভেরে ৭৭ রানের ইনিংস খেলেন। 

দ্বিতীয় ইনিংসে নেমেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৪৫ ওভার ব্যাটিং করে ১৮৫ রানে অলআউট হয়ে যায়। এই ইনিংসে ওপেনার মাহমুদুল জয় (২২), অধিনায়ক নাজমুল শান্ত (৩০), মুশফিকুর রহিম (৩৪) ও অমিত হাসান (২৫) ক্রিজে সেট হন। কিন্তু রান বড় করতে পারেননি। 

প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২০ বছরের তরুণ পেসার নিউম্যান নায়ামহুরি ৪ উইকেট তুলে নেন। দুটি করে উইকেট নেন পেসার ব্লেজিং মুজুরাবানি, রিচার্ড এনগ্রাভা ও ব্রাড ইভান্স। দ্বিতীয় ইনিংসে মুজুরাবানি ৪টি ও এনগ্রাভা ৩ উইকেট নেন। নায়ামহুরি দখল করেন ২ উইকেট। যার অর্থ দুই ইনিংসে বাংলাদেশের ২০ উইকেটই নিয়েছে দলটির পেসাররা। জিম্বাবুয়ের প্রথম ইনিংস থেকে বাংলাদেশের স্পিনার তাইজুল ৭ উইকেট তুলে নেন। 

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।