ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২ জুলাই ২০২৬ | ১৮ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বুধবার, ১ জুলাই, ২০২৬, ২০:০৭
চলমান বার্তা:
মুক্তি পেল তরুণ নির্মাতা প্রাচ্য পলাশের দুটি নতুন ওভিসি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১৯:৫৭  (ভিজিটর : )

অনলাইনে মুক্তি পেয়েছে তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ নির্মিত দুটি নতুন ওভিসি (অনলাইন ভিডিও কমার্শিয়াল)। আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদাসম্পন্ন মোবাইল সার্ভিসিংয়ে ‘প্রফেশনাল মাস্টারিং প্রশিক্ষণ কোর্স’ এবং অর্গানিক পদ্ধতিতে আমিষের চাহিদা পূরণকারী প্রতিষ্ঠান ‘মেসার্স আলম এগ্রো ফার্মস’ নিয়ে নির্মিত ওভিসি দুটি আজ (১ জুলাই) ‘প্রাকৃত টিভি’ ইউটিউব চ্যানেলে একযোগে মুক্তি পেয়েছে। 

নির্মাতা প্রাচ্য পলাশ তাঁর প্রতিটি কাজেই গতানুগতিকতার বাইরে গিয়ে ভিন্নতা ও বৈচিত্র্য ফুটিয়ে তোলার জন্য পরিচিত; এবারও এই দুটি কমার্শিয়াল প্রোডাকশনে তার ব্যতিক্রম হয়নি।

এর মধ্যে ‘ইনস্টিটিউট অব মোবাইল ফোন আর্টিসান’ পরিচালিত মোবাইল সার্ভিসিং বিষয়ক ‘প্রফেশনাল মাস্টারিং প্রশিক্ষণ কোর্স’ নিয়ে নির্মিত দুই মিনিট দৈর্ঘ্যের ওভিসিটিতে প্রথমবারের মতো মডেল হয়েছেন টিভি ও ডিজিটাল পর্দার প্রিয় মুখ, মিষ্টি অভিনেত্রী ফারহানা জাহান। 

দেশের প্রায় ১৭ কোটি জনসংখ্যার ৭০ ভাগের অধিকাংশ পরিবারেই এখন স্মার্টফোন ব্যবহৃত হচ্ছে, যার ফলে গ্রাম ও শহরে দক্ষ মোবাইল টেকনিশিয়ানের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। একই সাথে আন্তর্জাতিক বাজারেও এই দক্ষতার মূল্যায়ন বাড়ছে। এই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাহিদার কথা মাথায় রেখেই প্রতিষ্ঠানটি তিন ধরনের নিয়মিত প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছে। 

গত ১২ ও ১৩ মার্চ রাজধানীর হাতিরপুলস্থ জাহানারা ভবনে এই ওভিসির চিত্রধারণ সম্পন্ন হয়। এতে ফারহানা জাহানের পাশাপাশি আরও অভিনয় করেছেন মডেল ও অভিনেতা তমাল খান, সঙ্গীতশিল্পী শহিদুল হাওলাদার এবং নবীন মডেল রাফসান খান। এছাড়া ওভিসির বিভিন্ন দৃশ্যে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন।

অন্যদিকে, মুক্তি পাওয়া অপর ওভিসিটি নির্মিত হয়েছে অর্গানিক পদ্ধতিতে আমিষের চাহিদা পূরণের অঙ্গীকার নিয়ে গড়ে ওঠা ‘মেসার্স আলম এগ্রো ফার্মস’ নিয়ে। বরেন্দ্র অঞ্চলের বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশে প্রায় ১৫০ একর জমিতে গড়ে ওঠা এই বিশাল এগ্রো ফার্মের উৎপাদিত শতভাগ খাঁটি মাছ, মাংস ও দুধ বিপণনকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের ভোক্তাদের কাছে। সোয়া দুই মিনিট দৈর্ঘ্যের এই ওভিসিতে দেখানো হয়েছে কীভাবে ১৫০ একর জমিতে খননকৃত ৪৫টি পুকুরে কার্প মাছ ও পোনা উৎপাদন করা হচ্ছে। 

পাশাপাশি ৭২ হাজার বর্গফুটের ক্যাটল ফার্মে বছরে দুই সিজনে দুই শতাধিক গরু মোটাতাজাকরণ এবং ১০০টি গাভী থেকে বছরে ৯৫ হাজার লিটার দুধ উৎপাদনের চিত্রও এতে উঠে এসেছে। 

জোসনারা গ্রুপের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান এই ওভিসির মাধ্যমে জানিয়েছেন, সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে প্রাকৃতিক উৎস থেকে সংগ্রহ ও প্রস্তুতকৃত খাবারই পুকুর ও ক্যাটল ফার্মে ব্যবহার করা হচ্ছে।

নিজের কাজ ও মিডিয়ার ভূমিকা প্রসঙ্গে নির্মাতা প্রাচ্য পলাশ জানান, ক্ষণিকের বিনোদন নয়, বরং সমাজ পরিবর্তনে অত্যন্ত দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মিডিয়া। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও মনস্তাত্ত্বিক উন্নয়নে যুগ যুগ ধরে এই মাধ্যমটি অনন্য অবদান রেখে চলেছে। প্রাকৃত অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে নির্মিত এই দুটি বিজ্ঞাপন দেশের বেকার সমস্যা দূর করতে এবং অর্গানিক উপায়ে আমিষের ঘাটতি মেটাতে সাধারণ মানুষকে দারুণভাবে অনুপ্রাণিত ও সচেতন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০১৪ সালে সিরিজ নির্মাণের মধ্য দিয়ে নির্মাতা প্রাচ্য পলাশের মিডিয়ায় যাত্রা শুরু হয়। এরপর তাঁর নির্মিত ফিকশন ও নন-ফিকশন প্রোডাকশন বিভিন্ন টিভি চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্মসহ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। 

সম্প্রতি ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘ফানপ্রাইম’-এ তাঁর ‘দ্য রিদম অব আনরিদেমিক টিউনস’ নামক একটি ফিকশন রিলিজ হয়েছে। বর্তমানে তিনি নিয়মিত ওয়েব ফিল্ম, টিভিসি, ওভিসি ও বিভিন্ন ব্র্যান্ডিংয়ের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।