ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ৪ জুলাই ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ২১:৪৪
চলমান বার্তা:
বান্দরবানে ৪ জুলাই বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১৩:৫৯  (ভিজিটর : )

পার্বত্য অঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আগামী ৪ জুলাই বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২ জুলাই) সকালে শহরের মধ্যমপাড়ায় পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমংয়ের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক উছোমং মারমা।

সংবাদ সম্মেলনে উছোমং মারমা বলেন, পার্বত্য এলাকার অনেক মানুষ অর্থনৈতিক অসচ্ছলতা ও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে দীর্ঘদিন ধরে চোখের বিভিন্ন সমস্যায় ভুগছেন। তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই বান্দরবান সদর ইউনিয়নের রেইছা উচ্চ বিদ্যালয়ে এ বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

তিনি জানান, ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হবে। যেসব রোগীর ছানি অপারেশনের প্রয়োজন হবে, তাঁদের বাছাই করে পরবর্তীতে চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে অন্যান্য রোগেরও বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হবে।

৩ নম্বর বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসাহ্লা মারমার উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে সার্বিক সহযোগিতা করছে রাজবিলা, কুহালং, সুয়ালক, টঙ্কাবতী ও জামছড়ি ইউনিয়ন পরিষদ। ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং এবং চিকিৎসা সহযোগিতা দিচ্ছে চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল।

আয়োজকরা জানান, উছোমং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করবেন ডা. মং উষাথোয়াই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং।

সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সদস্য প্রকৃতি বড়ুয়া, মাহবুব হাসান খান বাবুল, সাইফুল ইসলাম, আব্দুল মান্নান, উচসিং মারমা, বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসাহ্লা মারমা, প্যানেল চেয়ারম্যান বীরুলাল তঞ্চঙ্গ্যা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে আয়োজকরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ পার্বত্য অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।