ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ৪ জুলাই ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ২১:৪৪
চলমান বার্তা:
রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদণ্ড
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১৫:৩৩  (ভিজিটর : )

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তদের রাতেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আবাদপুকুর–পতিসর সড়কের কালীগ্রাম বড়িয়াপাড়া ও গুয়াতা গ্রামের মধ্যবর্তী স্থানে কয়েকজন মাদকসেবী নেশাগ্রস্ত অবস্থায় পথচারীদের উত্যক্ত করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা-পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় গুয়াতা গ্রামের আব্বাস উদ্দীনের ছেলে জেমস আহম্মেদ (২৯), কালীগ্রাম বড়িয়াপাড়া (তেলিপুকুর) গ্রামের জুলহকের ছেলে রানা আহম্মেদ (১৯) এবং একই গ্রামের হাসিবুল ইসলামকে (২৩) হাতেনাতে আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের রাতেই জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে আদালত সূত্রে জানানো হয়েছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।