ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ৪ জুলাই ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ২১:৪৪
চলমান বার্তা:
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান মাসুম মিজান
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১৬:৫৮  (ভিজিটর : )
মো. মিজানুর রহমান (মাসুম মিজান)। ছবি: সংগৃহীত

মো. মিজানুর রহমান (মাসুম মিজান)। ছবি: সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক বাণিজ্যিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনের (বিসিএমডি) প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন বিশিষ্ট গণমাধ্যম, জনসংযোগ ও করপোরেট যোগাযোগ ব্যক্তিত্ব মো. মিজানুর রহমান (মাসুম মিজান)। 

এর আগে তিনি ২০১৩ সালে জনসংযোগ কর্মকর্তা হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে যোগদান করেন। 

ব্যাংকিং খাতে যোগদানের পূর্বে মাসুম মিজান দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক নয়াদিগন্ত, আমার দেশ, সমকাল, মানবকণ্ঠ, দক্ষিণাঞ্চল ও আজকের বার্তাসহ বিভিন্ন সংবাদপত্রে প্রায় ১৪ বছর সুনামের সঙ্গে সাংবাদিকতা করেছেন। বর্তমানেও তিনি ফ্রিল্যান্স সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) দুই মেয়াদে সহ সভাপতির দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব প্রদান করেছেন। 

তিনি বরিশাল বিএম কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়া ঢাকা ও বরিশালের পেশাদার সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। 

প্রাতিষ্ঠানিক দায়িত্বের পাশাপাশি তিনি রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।