ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ৭ জুলাই ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ২৩:৫২
চলমান বার্তা:
সভাপতি কামারুন নাহার ও সম্পাদক সায়মুন নাহার
যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি গঠন
চট্টগ্রাম অফিস
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ২০:১১ আপডেট: ০৭.০৭.২০২৬ ২০:১৩  (ভিজিটর : )

সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ’-এর ৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ অনুমোদন পেয়েছে। ঢাকা জেলা সমাজসেবা কার্যালয় আগামী দুই বছরের জন্য এই কমিটির অনুমোদন দেয়।

নতুন এই কমিটি দেশের গণপরিবহনে যাত্রী অধিকার প্রতিষ্ঠা, হয়রানি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্ঘটনা রোধে গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

জানা গেছে, গত ২০ জুন সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়। পরে ২৫ জুন ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ও নিবন্ধীকরণ কর্তৃপক্ষ আবু সাঈদ মো. কাওছার রহমান এই কমিটিকে আনুষ্ঠানিক অনুমোদন দেন। কমিটির মেয়াদ চলতি বছরের ২০ জুন থেকে ১৯ জুন ২০২৮ পর্যন্ত কার্যকর থাকবে।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কামারুন নাহার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সায়মুন নাহার জিদনী। কমিটির অন্য সদস্যরা হলেন- অর্থ সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ আল যুবায়ের, দপ্তর সম্পাদক তুহিন ভূঁইয়া, প্রচার সম্পাদক মোক্তার হোসেন এবং দুর্ঘটনা ও গবেষণা সম্পাদক মো. আবদুল মতিন চৌধুরী।

নবনির্বাচিত নেতারা এক যৌথ বিবৃতিতে সমাজসেবা অধিদপ্তর ও সংগঠনের সাধারণ পরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, দেশের সড়ক, রেল ও নৌপথে যাত্রীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ ও বৈষম্যহীন যাতায়াত ব্যবস্থা গড়ে তোলা এবং দুর্ঘটনা প্রতিরোধে গবেষণাভিত্তিক উদ্যোগে নতুন কমিটি সক্রিয়ভাবে কাজ করবে। একই সঙ্গে যাত্রী হয়রানি রোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণেরও ঘোষণা দেন তারা।

সংগঠনের নেতারা জানান, যাত্রীবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করাই হবে এই নতুন কমিটির অন্যতম প্রধান লক্ষ্য।

প্রতিনিধি/একে

মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।