ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১৮ জুলাই ২০২৬ | ৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২:২০
চলমান বার্তা:
বরকল থেকে ভারতে পাচারকালে বিপুল পরিমাণ সার জব্দ
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১৫:০০  (ভিজিটর : )

রাঙামাটির দুর্গম বরকল উপজেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ২ হাজার ১০০ কেজি ইউরিয়া সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ জুলাই) বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, শুক্রবার (১০ জুলাই) সকালে ছোট হরিনা বিজিবির অধীনস্থ ১২ বিজিবি ঘাট এলাকায় নদীপথে চলাচলকারী একটি নৌযানে তল্লাশি চালিয়ে এসব সার জব্দ করা হয়। জব্দকৃত সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

অভিযানে অংশ নেওয়া ১২ বিজিবির হাবিলদার কে. এম. মোস্তাফিজুর রহমান বলেন, তাঁর নেতৃত্বে একটি টহল দল অভিযানে অংশ নেয়। তল্লাশির একপর্যায়ে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা ২ হাজার ১০০ কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এর আগে গত ২৮ জুন পৃথক অভিযানে ৩ হাজার ৫৫০ কেজি ইউরিয়া ও টিএসপি সার জব্দ করা হয়েছিল।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।