ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ১৪ জুলাই ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২০:১৪
চলমান বার্তা:
সিরাজগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১৬:৩৩  (ভিজিটর : )

সিরাজগঞ্জ পৌর এলাকার চক কোবদাসপাড়া-কোবদাসপাড়া মহল্লায় মাদক নির্মূল ও সামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১২ জুলাই) রাতে গ্রীনসিটিতে আয়োজিত এ সভায় মাদকমুক্ত সমাজ গঠন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শরীফুল ইসলাম আলামিনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ মুরুব্বি আব্দুর রশিদ কালু।

সভায় বক্তব্য দেন চক কোবদাসপাড়া মহল্লার ১১ সমাজের সমাজপ্রধান আব্দুস সালাম ডিলাম, হাজী আবুল কালাম মুন্সি, আফসার আলী, আসলাম পারভেজ, আব্দুল্লাহ শেখ, আব্দুল কাদের কুশা, সাবেক সেনাসদস্য আব্দুল মান্নান, রেজওয়ান আহমেদ রনি শেখ, আব্দুল মোমিন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবু এবং যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের অপরাধের পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান তারা। একই সঙ্গে সন্তানদের প্রতি আরও নজরদারি বাড়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সমাজের সম্মিলিত উদ্যোগ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়।

সভায় ঘোষণা দেওয়া হয়, চক কোবদাসপাড়া-কোবদাসপাড়া মহল্লায় কোনো ধরনের মাদক সেবন বা ব্যবসা বরদাশত করা হবে না। কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়। অন্যথায় স্থানীয়দের সহযোগিতায় তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

বক্তারা সিরাজগঞ্জের কৃতি সন্তান ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর দৃষ্টি আকর্ষণ করে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সভায় উপস্থিত সুধীজন, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে এ ধরনের সামাজিক কার্যক্রম নিয়মিত আয়োজন করা প্রয়োজন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।