ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ১৪ জুলাই ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২০:১৪
চলমান বার্তা:
বক্স অফিসে ১০০ কোটি ডলারের ঝড়
সর্বকালের সেরা বায়োপিক ‘মাইকেল’
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১৬:৪৪  (ভিজিটর : )

পপসম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর ১৭ বছর পর বিনোদন জগতে নতুন ঝড় তুলেছে তাঁর জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’। বিশ্বজুড়ে বক্স অফিসে সিনেমাটির আয় ইতোমধ্যে ১০০ কোটি (১ বিলিয়ন) ডলার ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বেশি আয়কারী বায়োপিক বা জীবনীভিত্তিক সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে লায়ন্সগেটের এই চলচ্চিত্রটি।

অ্যান্টোনি ফুকা পরিচালিত এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছে মাইকেল জ্যাকসনের ভাতিজা জাফর জ্যাকসনের। মুক্তির পর থেকেই সিনেমাটি বিশ্বজুড়ে দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। এই ঐতিহাসিক মাইলফলক অর্জনের পথে ‘মাইকেল’ ভেঙেছে বেশ কিছু বড় রেকর্ড।

বক্স অফিস আয়ের দৌড়ে সিনেমাটি প্রথমে ২০১৮ সালে মুক্তি পাওয়া ফ্রেডি মার্কারির বায়োপিক ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’র ৯১ কোটি ১০ লাখ (৯১১ মিলিয়ন) ডলারের আয়কে ছাড়িয়ে যায়। এর কিছুদিন পরই এটি ক্রিস্টোফার নোলানের ব্লকবাস্টার হিট সিনেমা ‘ওপেনহাইমার’কে টপকে যায়। ৯৭ কোটি ৭০ লাখ (৯৭৭ মিলিয়ন) ডলার আয় করে এতদিন শীর্ষস্থানে ছিল ‘ওপেনহাইমার’।

মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, কোনো স্বাধীন (ইনডিপেনডেন্ট) স্টুডিওর নির্মিত ও পরিবেশিত প্রথম সিনেমা হিসেবে বক্স অফিসে ১০০ কোটি ডলার আয়ের নতুন ইতিহাস তৈরি করল ‘মাইকেল’।

শুরুতে বেশ কয়েকটি বড় স্টুডিও এই প্রজেক্টে অর্থায়ন করতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে লায়ন্সগেট ঝুঁকি নিয়ে ইউনিভার্সাল পিকচার্স ও কিনো ফিল্মসের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করে, যা শেষ পর্যন্ত দেখাল এক বিশাল ব্যবসায়িক সাফল্য।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।