ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ১৪ জুলাই ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২০:১৪
চলমান বার্তা:
অভিনেত্রী প্রিয়ন্তী উর্বীর জন্মদিন আজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২০:০৮  (ভিজিটর : )
অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। ছবি: ফেসবুক

অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। ছবি: ফেসবুক

বিশেষ দিনটিতে কোনো শুটিংয়ের ব্যস্ততা রাখেননি। পুরোটা সময় তুলে রেখেছেন নিজের ও পরিবারের জন্য। আজ সোমবার (১৩ জুলাই) তরুণ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বীর জন্মদিন। জীবনের বিশেষ এই দিনটি সাদামাটাভাবেই পার করছেন তিনি।

আজ কোনো কাজ না রাখার প্রসঙ্গে উর্বী বলেন, ‘আজকে কোনো কাজ রাখিনি। তবে একটু জিমে এসেছি। রাতে বাসায় পরিবারের সবাই আসবে। ছোট একটা গেটটুগেদার হবে। সবাই মিলে কোনো রেস্তোরাঁয় রাতের খাবার খাব।’

অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। ছবি: ফেসবুক

অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। ছবি: ফেসবুক


জন্মদিনে সাধারণত উপহারের বন্যা বয়ে যায়। তবে উর্বীর ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন। এমনকি স্বামী সালমান আহমেদের কাছ থেকেও বিশেষ এই দিনে কোনো উপহার নিচ্ছেন না তিনি। উপহারের আনুষ্ঠানিকতা তোলা থাকছে আগামী মাসের জন্য। এর কারণ জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘দেশের প্রায় সবকিছুই আমার আছে। আগামী মাসে বিদেশে যাব। তখন জন্মদিনের উপহার নেব। তাই এখন আর কিছু চাই না।’

অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। ছবি: ফেসবুক

অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। ছবি: ফেসবুক


শোবিজে প্রিয়ন্তী উর্বীর পথচলা শুরু হয়েছিল ২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে। সেখান থেকেই নির্মাতা ও বিজ্ঞাপনচিত্রের সমন্বয়কদের নজরে আসেন তিনি। ২০২০ সালের শেষের দিকে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরের বছরই নাম লেখান অভিনয়ে।

২০২১ সালের মার্চে অনিরুদ্ধ রাসেলের ‘ভেজা বিড়াল’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। প্রথম কাজেই নিজের প্রতিভার জানান দেন উর্বী। এরপর ছোট পর্দার পাশাপাশি ওটিটি মাধ্যমেও দ্রুত নিজের অবস্থান তৈরি করে নেন। ‘এই মুহূর্ত’ ও ‘কোথায় পালাবে বলো রূপবান’ ওয়েব ফিল্মের পর ‘ক্যাফে ডিজায়ার’, ‘ইন্টার্নশিপ’, ‘অপলাপ’ এবং ‘কালপুরুষ’-এর মতো আলোচিত ওয়েব সিরিজ ও সিনেমায় বিচিত্র চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান তিনি।

অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। ছবি: ফেসবুক

অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। ছবি: ফেসবুক


উর্বী বর্তমানে টেলিভিশন নাটক ও ডিজিটাল কনটেন্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ‘বুক পকেটের গল্প’ নাটকে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। নাটকটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে বেশ ইতিবাচক আলোচনা চলছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।