কুমিল্লার হোমনায় ‘কৃষক কার্ড’ বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভায় সভাপতিত্ব করেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো. শহিদুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শফিকুল আলম প্রমুখ। এছাড়াও প্রশাসনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অবহিতকরণ সভায় বক্তারা কৃষকদের কল্যাণে ‘কৃষক কার্ড’-এর গুরুত্ব ও এর সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করেন।
প্রতিনিধি/আরএইচ