জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ, দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রথমবারের মতো সকাল ১০টায় দিনাজপুর জিমনেসিয়াম-সংলগ্ন এলাকায় স্থাপিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা (পিপিএম), দিনাজপুর পৌরসভার প্রশাসক এস এম হাবিবুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান সরকার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মুরাদ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বেলাল আহমেদ, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আলাউদ্দিন আল আজাদ, দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. রাকিবুল হাসান, 'আমরা জুলাই যোদ্ধা' দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মো. শাহীন, জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স কর্মকর্তা মো. আব্দুস সালাম মিয়া, বিআরটিএ দিনাজপুর সার্কেলের কর্মকর্তা-কর্মচারী, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
পরে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
সভায় বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিবুল হাসান, জেলা সিভিল সার্জন ডা. গোলাম রসুল রাখীসহ অন্যান্য বক্তারা।
প্রতিনিধি/আরএইচ