ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ১৭ জুলাই ২০২৬ | ২ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ০:৩৮
চলমান বার্তা:
বোয়ালখালীতে কনফিডেন্স সল্ট কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ১১ শ্রমিক
কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক
চট্টগ্রাম অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১৯:২৪  (ভিজিটর : )

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় নতুন জেনারেটর স্থাপনের কাজ চলাকালে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ১১ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অপর একজনকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চমেক হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- বোয়ালখালীর দিদারুল আলম (৩২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮) ও নূর নবী (২৫), রাঙ্গুনিয়ার উজ্জ্বল দাশ (৫৩), সদরঘাটের মোহাম্মদ লিটন (২৮), লোহাগাড়ার সিরাজুল ইসলাম (৩৪), রাউজানের জাহিদুল আলম (৪২), পটিয়ার মোহাম্মদ আলম (৪৫) ও মাহামুদুল হক (৪৫), এবং চন্দনাইশের সেলিম উদ্দিন (৩০)। এছাড়া পটিয়া উপজেলার আহসানুল হক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন জেনারেটর স্থাপনের কাজ চলাকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে সেখানে কর্মরত শ্রমিকরা দগ্ধ হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত কয়েকজনের শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নতুন জেনারেটর স্থাপনের কাজ চলাকালে বিস্ফোরণের পর আগুন লাগার বিষয়টি প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

ঘটনার পর চট্টগ্রাম ফায়ার সার্ভিসের বোয়ালখালী স্টেশনের কর্মকর্তা অতীশ চাকমা এবং বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।