ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ১৭ জুলাই ২০২৬ | ২ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ০:৩৮
চলমান বার্তা:
সিলেটে ২ মহিলা ছিনতাইকারী গ্রেপ্তার
সিলেট অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১৮:২১  (ভিজিটর : )

সিলেট মহানগরীর আল হারামাইন হাসপাতালে চুরি করতে এসে জনতার হাতে আটক হয়েছেন ২ মহিলা ছিনতাইকারী।

বুধবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে নগরীর সোবহানীঘাট আল হারামাইন হাসপাতালে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মহানগরীর শাহজালাল উপশহর এলাকার এইচ ব্লকের সুমন মিয়ার স্ত্রী পপি (৩০) ও শামীম মিয়ার স্ত্রী শিউলি (২৪)।

পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে নগরীর সোবহানীঘাট আল হারামাইন হাসপাতালে চুরি করতে গিয়ে ২ মহিলা ছিনতাইকারীকে আটক করেছেন স্থানীয় জনতা। পরে তাদের কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে ৬ মাসের সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।