ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ১৭ জুলাই ২০২৬ | ২ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১৭:৩৫
চলমান বার্তা:
পাল্টাপাল্টি হামলার মধ্যেও আলোচনায় আগ্রহী ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১৫:৫৬ আপডেট: ১৭.০৭.২০২৬ ১৬:১২  (ভিজিটর : )

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলেও কূটনৈতিক সমাধানের পথ এখনো খোলা রাখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং তেহরান এখনো সমঝোতায় পৌঁছাতে আগ্রহী বলে জানিয়েছে হোয়াইট হাউস।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুলাই) হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সাংবাদিকদের এ তথ্য জানান।

লেভিট বলেন, ইরান যদি তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের জবাবদিহির মুখোমুখি করবেন। তবে একই সঙ্গে তিনি সব সময় কূটনৈতিক সমাধানের জন্যও প্রস্তুত।

তিনি জানান, ইরান এখনো ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালীতে জাহাজের ওপর হামলা চালিয়ে ইরান কোনো ধরনের পরিণতি এড়াতে পারবে না।

এর একদিন আগে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ইরানে আটক থাকা এক মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ায় ট্রাম্প ইরানকে ধন্যবাদ জানান। অনেক বিশ্লেষক এটিকে দুই দেশের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা কাটানোর সম্ভাব্য ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন।

গত জুনে দুই পক্ষের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর হলেও সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে যুক্তরাষ্ট্র ইরানের ওপর একাধিক দফায় হামলা চালিয়েছে। এর ফলে সেই যুদ্ধবিরতি এখন কার্যত ভেঙে পড়ার মুখে।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরান যদি আলোচনায় ফিরে না আসে, তাহলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার পরিধি আরও বাড়ানো হতে পারে। সূত্র: আল আরাবিয়া

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।