ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২১ জুলাই ২০২৬ | ৬ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১৯:২৬
চলমান বার্তা:
ভাটারায় গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৩
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১২:৩৩ আপডেট: ২১.০৭.২০২৬ ১৩:১০  (ভিজিটর : )

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার ভোর ৪টার দিকে নতুন বাজার ১০০ ফুট সড়কের একটি ছয়তলা ভবনের নিচতলার একটি বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- শাহীন (২৪), তার স্ত্রী ফাহিমা আক্তার (২১) এবং শাহীনের ভাগনি হাফসা আক্তার (৮)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শাহীনের শরীরের ৫০ শতাংশ, ফাহিমা আক্তারের ৪৫ শতাংশ এবং হাফসা আক্তারের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক। 

ধারণা করা হচ্ছে, বাসাটিকে থাকা তিতাসের লাইন থেকে রাতে গ্যাসের লিকেজ হেয়ে কক্ষে গ্যাস জমে ছিল। ভোরে রান্নার সময় কিংবা অন্য কোনো উৎস থেকে আগুনের স্ফুলিঙ্গের সংস্পর্শে এসে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দেশবার্তা/এসবি/একে



মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।