ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২২ জুলাই ২০২৬ | ৭ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ২০:১৩
চলমান বার্তা:
ফ্রান্সের নতুন কোচ জিদান
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১৬:১৪  (ভিজিটর : )

দিদিয়ের দেশম দায়িত্ব ছাড়ার পর ফ্রান্সের নতুন প্রধান কোচ হিসেবে চুক্তিতে সই করেছেন জিনেদিন জিদান। বিষয়টি নিশ্চিত করেছেন ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। ট্রান্সফার মার্কেটের বিখ্যাত এ সাংবাদিকের দাবি, গত বছরের নভেম্বর থেকেই জিদান ও ফ্রান্স ফুটবল ফেডারেশনের মধ্যে মৌখিক সমঝোতা ছিল। অবশেষে সেই সমঝোতা আনুষ্ঠানিক রূপ পেয়েছে। চুক্তিটি দীর্ঘমেয়াদি বলে জানিয়েছেন রোমানো।

রোমানো জানিয়েছেন, জিদান ফ্রান্স জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে ২০৩০ সালের জুন পর্যন্ত চুক্তিতে সই করেছেন। বিষয়টি নিশ্চিত হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই তাকে আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে। এরপরই তিনি জাতীয় দলের দায়িত্বে কাজ শুরু করবেন।

রিয়াল মাদ্রিদের সাবেক সফল কোচ জিদান এবার আন্তর্জাতিক ফুটবলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। ফরাসি কিংবদন্তির দায়িত্ব নেওয়ার খবরটি ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

খেলোয়াড় হিসেবে জিদান ফ্রান্সকে ১৯৯৮ সালের বিশ্বকাপ এবং ২০০০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এরপর কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের ইতিহাসেও নিজের নাম স্বর্ণাক্ষরে লিখেছেন। তার অধীনে রিয়াল মাদ্রিদ টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে, যা আধুনিক ফুটবলে বিরল এক কীর্তি।

রিয়াল মাদ্রিদ ছাড়ার পর কয়েক বছর ধরে কোনো ক্লাব বা জাতীয় দলের দায়িত্ব নেননি জিদান। তবে বিভিন্ন সময়ে ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়ার গুঞ্জন শোনা গেছে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি।

তবে জিদানের অধীনে এখন নতুন যুগ শুরু করতে যাচ্ছে ফ্রান্স। আগামী আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো সামনে রেখে দল গঠন, নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া এবং শিরোপার লড়াইয়ে ফ্রান্সকে ফিরিয়ে আনার বড় চ্যালেঞ্জ থাকবে কিংবদন্তি জিদানের সামনে।

দেশবার্তা/এমআর
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।