ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৫:৩৬
চলমান বার্তা:
সিলেটে ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯২
সিলেট অফিস
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১৭:৫১  (ভিজিটর : )

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ৯২ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৬ জুলাই) রাত ১২টা থেকে সোমবার (২৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত টানা ৩২ ঘণ্টা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক কারবারি, সন্দেহভাজন ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে আটক ব্যক্তিরা।

অভিযানকালে প্রায় ৭৬ হাজার ৬৫০ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য, ৮৬ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় ‘নেস্টনে মামচ কোটেড ওয়েফার’ চকলেট, ৩ পিস ইয়াবা এবং ৭৫০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।