ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৫:৩৬
চলমান বার্তা:
শায়েস্তাগঞ্জে বাসে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ২
সিলেট অফিস
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১৭:৫৩  (ভিজিটর : )

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

রোববার (২৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে শায়েস্তাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খৈগাও এলাকার মো. গিয়াস উদ্দিনের ছেলে মো. রায়হান উদ্দিন (২৫) এবং খুলনা জেলার ফুলতলা উপজেলার শিরোমনি দক্ষিণপাড়া এলাকার দুলাল খানের ছেলে মো. রায়হান উদ্দিন খান মিঠু (৩৬)।

র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শায়েস্তাগঞ্জ থানার অলিপুর রেলক্রসিং সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় দুই ব্যক্তি বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের ব্যবহৃত ধূসর ও বেগুনি রঙের ব্যাগ তল্লাশি করে দুটি পোটলায় স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর জব্দকৃত আলামতসহ তাদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ

মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।