ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৪:০৬
চলমান বার্তা:
১৭ বছরের কিশোরের সঙ্গে পালিয়ে গেলেন ৪০ বছরের গৃহবধূ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ১৩:১০ আপডেট: ১৮.০৭.২০২৫ ১৩:১৭  (ভিজিটর : )

ঝিনাইদহে তাসলিমা খাতুন (৪০) নামের তিন সন্তানের জননী হঠাৎ নিখোঁজ হন। পরে জানা যায়, তিনি একই গ্রামের ১৭ বছর বয়সী এক কিশোরের সঙ্গে পালিয়ে গেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। এ ঘটনা ঘটেছে কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামে।

‎পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তাসলিমা ও ওই কিশোরের মধ্যে এক ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সম্পর্ক পরবর্তীতে পরকীয়ায় রূপ নেয়।

আইন অনুযায়ী, কিশোরের বয়স ১৭ হওয়ায় সে এখনো নাবালক। ফলে তার সঙ্গে প্রাপ্তবয়স্ক নারীর শারীরিক বা মানসিক সম্পর্ক গড়ে তোলা বাংলাদেশে প্রচলিত নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং শিশু যৌন নির্যাতন দমন আইনে একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।

তাসলিমার স্বামী মান্নান মিস্ত্রি বলেন, ‘গত ১১ জুলাই রাতে আমার স্ত্রীকে একাধিকবার ঘরের পাশে ওই কিশোরের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পাই। এরপর ১২ জুলাই ভোরে তারা উভয়েই বাড়ি থেকে চলে যায়। আমার তিন শিশু সন্তানকে রেখেই চলে গেছে আমার স্ত্রী।’

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘ওই কিশোরের পিতা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ নিয়ে পুলিশ কাজ করছে।’

মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।