ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২১:১০
চলমান বার্তা:
প্রেসক্লাব থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২০:৫০  (ভিজিটর : )

নওগাঁয় এটিএন বাংলা, এটিএন নিউজ, দৈনিক দিনকাল ও সানশাইন পত্রিকার নওগাঁ প্রতিনিধি এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রায়হান আলমের মোটরসাইকেল চুরি হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাত ৯টার দিকে নওগাঁ জেলা প্রেসক্লাব থেকে মোটরসাইকেলটি চুরি হয়।

সাংবাদিক রায়হান আলম জানান, সংবাদ সংগ্রহের কাজ শেষে প্রতিদিনের মতো রোববার রাত সাড়ে ৮টার দিকে তিনি প্রেসক্লাবে যান। তিনি তার নীল রঙের টিভিএস অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলটি (নওগাঁ-ল-১২-১৩০০) নওগাঁ জেলা প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে রেখে দ্বিতীয় তলায় ওঠেন। কিছুক্ষণ পর নিচে নেমে এসে দেখেন মোটরসাইকেলটি নেই।

পরে প্রেসক্লাবের পাশের একটি ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হলে দেখা যায়, এক ব্যক্তি মোটরসাইকেলটি চুরি করে চালিয়ে নিয়ে যাচ্ছেন।

রায়হান আলম বলেন, “আশা করি পুলিশ দ্রুত তদন্ত করে মোটরসাইকেলটি উদ্ধার করবে এবং এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, পুলিশ মোটরসাইকেলটি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।