ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ২০ জুন, ২০২৬, ১৭:৩৯
চলমান বার্তা:
কিশোরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৩৮  (ভিজিটর : )

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), কিশোরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা সদরের কাটাবাড়িয়াস্থ টিটিসি প্রশিক্ষণ হলরুমে ভার্চুয়ালি আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এবং কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) সালেহ আহমদ মোজাফফর।

ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জাভেদ রহিম, প্রধান প্রশিক্ষক আজহারুল ইসলাম, প্রশিক্ষক আবু তাহের, প্রশিক্ষক মিজানুর রহমান, প্রশিক্ষক এমদাদুল হক, প্রশিক্ষক শাহরিয়ার রশিদ অন্তর ও আশরাফুল ইসলাম সুমন।

তিন মাস মেয়াদী এই প্রশিক্ষণ কোর্সে কম্পিউটার ও ইলেকট্রনিক্যাল ব্যাচে মোট ৭০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন বলে জানা গেছে।

মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।