ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১৭ জুন ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১৬:৩৫
চলমান বার্তা:
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১৪:৫১  (ভিজিটর : )

খুলনার পাইকগাছায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, ভাংচুরের হুমকি ও পূজা মণ্ডপে হামলার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজীব নেওয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে পাইকগাছা থানা পুলিশ তাকে আটক করে। পাইকগাছার বাতিখালী সার্বজনীন পূজা মণ্ডপের পুরোহিত অধির মণ্ডল এ ঘটনায় মামলা দায়ের করেছেন। 

মামলায় বলা হয়, পূজা চলাকালে রাজীব মণ্ডপে প্রবেশ করে বাদ্যযন্ত্র বাজানো বন্ধ করতে বলেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এসময় তিনি পুরোহিতকে মারধর করেন। এতে পূজা মণ্ডপে বিশৃঙ্খলা দেখা দেয়।

মামলার কপিতে উল্লেখ করা হয়, এর আগেও রাজীব পূজা মণ্ডপের সামনে এসে উচ্চস্বরে মাইক ও বক্স বাজানো যাবে না বলে হুমকি দিয়েছিলেন। কমিটির জিজ্ঞাসাবাদের মুখে তিনি আর এমন কাজ করবেন না বলে আশ্বাস দিয়েছিলেন। তবে শুক্রবার সকালে আবারও তিনি পূজা মণ্ডপে প্রবেশ করে পুরোহিতকে শারীরিকভাবে আঘাত করেন এবং মূর্তিকে অবমাননাকর মন্তব্য করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন স্থানীয়ের নামও মামলায় স্বাক্ষী হিসেবে উল্লেখ রয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ মাহমুদ বলেন, অভিযোগের ভিত্তিতে রাজীবকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। যার নাং- ২ তারিখ ৩/১০/২৫। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে অভিযোগ ওঠার পর সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে স্বেচ্ছাসেবক দল। রাজীব নেওয়াজ পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আতাউর রহমান রানু ও সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন। আগামী পাঁচ দিনের মধ্যে তাকে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

জেলা স্বেচ্ছাবেসক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী বলেন, তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে কারণ দর্শানো হয়েছে। দলীয় কোন পদে না থাকলেও দলীয় সব কর্মকান্ডে তার অংশ গ্রহণ থাকে। কোন ব্যাক্তির অপকর্মের দায় দল নেবে না। এজন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানব পাচার চক্রের সদস্য গ্রেপ্তার
ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানব পাচার চক্রের সদস্য গ্রেপ্তার
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল
শিশু আয়াতকে হত্যার পর ৬ টুকরো, আসামি আবিরের মৃত্যুদণ্ড
শিশু আয়াতকে হত্যার পর ৬ টুকরো, আসামি আবিরের মৃত্যুদণ্ড
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg