ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৭:৫৬
চলমান বার্তা:
জামায়াত আমির
‘সনদ স্বাক্ষরের দিনে জুলাই যোদ্ধাদের রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার’
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১৭:৩৮ আপডেট: ১৮.১০.২০২৫ ১৩:১৪  (ভিজিটর : )
ফাইল ছবি

ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই শহীদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে। এটা লজ্জার। ইন্টেরিম সরকারের ব্যর্থতা জুলাই শহীদ পরিবার ও আহতদের রাস্তায় নামতে বাধ্য করেছে।

শুক্রবার মিরপুর ১০-এর সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে ঢাকা-১৫ সংসদীয় আসনের এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, আগে তারা (জুলাই যোদ্ধারা) জালিমের হাতে মার খেয়েছে, আজ যদি আবার ইন্টেরিম সরকারের হাতে মার খায়—এই লজ্জা আমরা কোথায় রাখব?

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি আপনারা সুবিচার করুন। আমরা আর তাদেরকে রাস্তায় দেখতে চাই না। আরও অনেকে দাবি দাওয়া মেনে নিয়েছেন। অনেকের দাবি-দাওয়া আর জুলাই যোদ্ধাদের দাবি-দাওয়া এক না। এটাকে ভিন্ন মর্যাদার চোখে অবশ্যই দেখতে হবে।

জামায়াত দীর্ঘ সময় ধরে নির্যাতিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের জনতার সাক্ষী, আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদাবাজ দল হিসেবে কুপরিচিতি লাভ করেনি। বরং নিরীহ জনগণের পাশে, ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে গিয়ে, ফুটপাতের আমার ক্ষুদ্র হকার ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়াতে গিয়ে বহু জায়গায় আমাদের মানুষ সন্ত্রাসীদের হাতে, চাঁদাবাজদের হাতে আহত হয়েছে। এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের। আমরা তো সরকারের কেউ না। আমরা সরকারকে দাবি জানিয়েছি। কিন্তু এই সরকার কিছুই করতে পারেনি।

মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।