ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৯:৫৪
চলমান বার্তা:
প্লট ও ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য জেএএমএস গ্রুপের বিশেষ ছাড়
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১৫:৩৪  (ভিজিটর : )

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি এবং খ্যাতনামা রিয়েল এস্টেট প্রতিষ্ঠান জেএএমএস কন্সট্রাকশন ও জেএএমএস ডেভলপমেন্ট লিমিটেড-এর মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা জেএএমএস গ্রুপের প্লট ও ফ্ল্যাট ক্রয়ে বিশেষ মূল্য ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন।

সম্প্রতি রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে চুক্তিটি স্বাক্ষরিত হয়। প্রাইম ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ, এবং জেএএমএস কন্সট্রাকশন ও জেএএমএস ডেভলপমেন্ট লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মো. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, জেএএমএস কন্সট্রাকশন ও ডেভলপমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এমকে আনোয়ার হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য রিয়েল এস্টেট খাতে বিনিয়োগের সুযোগ আরও সহজলভ্য হবে। পাশাপাশি, ব্যাংকটি গ্রাহকদের লাইফস্টাইলভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা তাদের স্বপ্নের ঠিকানা গড়তে সহায়ক ভূমিকা রাখবে।

দেশবার্তা/একে

মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।