ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২১:১০
চলমান বার্তা:
আইএফআইসি ব্যাংকে ‘বামেলকো কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১৬:২৯  (ভিজিটর : )

ব্যাংকিং খাতে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মকর্তাদের পেশাগত সক্ষমতা ও সচেতনতা বাড়াতে দিনব্যাপী ‘ব্রাঞ্চ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (বামেলকো) কনফারেন্স-২০২৬’ আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কনফারেন্সের উদ্বোধন করেন আইএফআইসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। 

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশিকা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। 

এ সময় তিনি ব্যাংকের শাখা ও উপশাখা পর্যায়ে ঝুঁকিভিত্তিক তদারকি, কার্যকর গ্রাহক পরিচয় যাচাই (সিডিডি) এবং সার্বিক কমপ্লায়েন্স কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, চিফ ইনফরমেশন অফিসার (সিআইও) ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ক্যামেলকো) মো. মনিতুর রহমান।

এ ছাড়া কনফারেন্সে উপস্থিত ছিলেন চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স হেলাল আহমেদ, হেড অব সার্ভিস অ্যান্ড এস্টেট আবুল কাশেম মো. ফজলুল কাদের, হেড অব করেসপন্ডেন্ট ব্যাংকিং, জয়েন্ট ভেঞ্চার অপারেশনস অ্যান্ড রেমিট্যান্স ডিপার্টমেন্টের প্রধান মো. আবদুল্লাহ আল মাসুম এবং ডেপুটি ক্যামেলকো ও হেড অব এএমএল অ্যান্ড সিএফটি এবিএম মহসীন কামাল মোল্লাসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কনফারেন্সে ব্যাংকের বিভিন্ন শাখার বামেলকো প্রতিনিধিরা সরাসরি অংশ নেন।

দিনব্যাপী চলা এ সম্মেলনে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত প্রচলিত আইন, সন্দেহজনক লেনদেন (এসটিআর) শনাক্তকরণ ও প্রতিবেদন তৈরি, গ্রাহক যাচাইকরণ (সিডিডি/ইডিডি), লেনদেন পর্যবেক্ষণ এবং শাখা পর্যায়ে এএমএল ও সিএফটি কমপ্লায়েন্স আরও কার্যকর করার বিষয়ে বিস্তারিত সেশন পরিচালনা করা হয়।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এ ধরনের সম্মেলন ও সচেতনতামূলক কার্যক্রম ব্যাংকের কমপ্লায়েন্স ব্যবস্থাকে আরও সুসংহত করবে এবং আর্থিক অপরাধ প্রতিরোধে কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।