ঢাকায় শরীফ ওসমান হাদীর ওপর গুলি বর্ষণকারী ময়মনসিংহ সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে গেছে কিনা তা পুরোপুরি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টায় ময়মনসিংহ নগরীর খাগডহর বিজিবি ক্যাম্পে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।তিনি বলেন, হামলার ঘটনার রাত শুক্রবার ৯ টার মধ্যে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সম্ভাব্য পাচারের রুট গুলি চিহ্নিত করে টহল এবং চেকপোষ্ট বসানো হয়।
ঢাকা, হালুয়াঘাট পুলিশ ও বিজিবি সদস্যরা সীমান্তের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। সীমান্তে মানবপাচারের সাথে জড়িত ফিলিপ স্নালকে ধরতে অভিযান চলছে। তার স্ত্রী ডেলটা চিরান, শ্বশুর ইয়ারসন রংডি এবং মানব পাচারকারী লুইস লেংমিঞ্জাকে আটক করা হয়েছে। তাদের বাড়ি থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রতিনিধি/আরএইচ