ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ২০ জুন, ২০২৬, ১৭:৩৯
চলমান বার্তা:
কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যু
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১৫:৫৭ আপডেট: ১৬.০১.২০২৬ ১৯:৩৮  (ভিজিটর : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে নাঙ্গলকোটের আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আলিয়ারা এলাকার দেলোয়ার হোসেন নয়ন এবং একই এলাকার আব্দুর রাজ্জাক।

পুলিশ জানায়, একই এলাকার আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার দুই গ্রুপ সংঘর্ষে দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক নিহত হন। এ ঘটনায় আরও ১২-১৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নাঙ্গলকোট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, দুই পক্ষের এ বিরোধ দীর্ঘ দিনের। সংঘর্ষের আশঙ্কায় এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

এর আগে, একই গ্রুপের বিরোধে গত বছর নিহত হন ইউপি সদস্য মো. আলাউদ্দিনের (৫৫)। তিনি উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলীয়ারা গ্রামের বাসিন্দা।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।