ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ২০ জুন, ২০২৬, ১৫:৫১
চলমান বার্তা:
উপদেষ্টা বিধান চন্দ্র রায়
‘প্রতীক বরাদ্দের পর বদলাবে নির্বাচনী আবহাওয়া’
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১৯:৫০  (ভিজিটর : )

বর্তমানে মাঠপর্যায়ে ভোটের দৃশ্যমান উত্তাপ কম থাকলেও প্রতীক বরাদ্দের পর নির্বাচনী আবহাওয়া দ্রুত বদলাবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান চন্দ্র রায় পোদ্দার। তিনি বলেন, প্রচার-প্রচারণা শুরু হলে সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি হবে।

মঙ্গলবার বিকেলে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা এবং গণভোট বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার বলেন, রাস্তা প্রশস্ত না হওয়ায় গণভোটের প্রচারের গাড়ি সব জায়গায় পৌঁছাতে পারছে না। তবে শহর থেকে শুরু করে প্রত্যন্ত বাজার এলাকাতেও নিয়মিত প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি উঠান বৈঠক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশসহ সভা-সেমিনারের আয়োজন করা হচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচনের দায়িত্বে থাকা ব্যক্তিরা নিজ নিজ রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, দায়িত্ব পালনে অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখবেন। 

সবাই মিলে জাতিকে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানান তিনি।

পরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপদেষ্টা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভার শুরুতে গণভোট বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ও থিম সং প্রচার করা হয়।

প্রতিনিধি/একে

মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।