ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ১৯ মে ২০২৬ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ১৮ মে, ২০২৬, ২০:২২
চলমান বার্তা:
চাঁদ দেখা গেছে, ২৮ মে ঈদুল আজহা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১৯:২০ আপডেট: ১৮.০৫.২০২৬ ২০:২৬  (ভিজিটর : )

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে মঙ্গলবার (১৯ মে) থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে।

সে অনুযায়ী আগামী ১০ জিলহজ, অর্থাৎ ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

তিনি জানান, মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

আগামী ৯ জিলহজ (২৭ মে)পবিত্র আরাফাতের দিন পালিত হবে এবং পরদিন ১০ জিলহজ, অর্থাৎ ২৮ মে সারা দেশে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

সভায় জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও ধর্মীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ব্যাংকে ছুটি ৭ দিন, সীমিত পরিসরে খোলা ২৫ ও ২৬ মে
ব্যাংকে ছুটি ৭ দিন, সীমিত পরিসরে খোলা ২৫ ও ২৬ মে
কর আদায় না বাড়লে বাণিজ্য চুক্তি অর্থনীতিতে চাপ বাড়াবে
কর আদায় না বাড়লে বাণিজ্য চুক্তি অর্থনীতিতে চাপ বাড়াবে
১৩ দিন দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে
১৩ দিন দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg