ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ১৭ জুলাই ২০২৬ | ২ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ০:৩৮
চলমান বার্তা:
প্রতিটি শিশুর স্বাভাবিক বিকাশে পুষ্টির বিকল্প নেই: কেসিসি প্রশাসক
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১৮:৪৭  (ভিজিটর : )

দেশের প্রতিটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। 

তিনি বলেন, প্রতিটি শিশুর জন্য প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা দরকার।

মঙ্গলবার সকালে নগরীর ১৬ নম্বর ওয়ার্ড কার্যালয় মিলনায়তনে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে পুষ্টি সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেসিসির তত্ত্বাবধানে পরিচালিত একটি প্রকল্পের আওতায় নগরীর ১৬টি ওয়ার্ডে এই সহায়তা দেওয়া হচ্ছে।

প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানান, সুবিধাবঞ্চিত নারীদের বিশেষ মর্যাদা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ডের প্রচলন করেছেন। ইতোমধ্যে মহানগরীর একটি ওয়ার্ডে এই কার্যক্রমের সূচনা হয়েছে এবং পর্যায়ক্রমে সব ওয়ার্ডে স্বচ্ছতার সঙ্গে এটি বাস্তবায়িত হবে। এতে নারীদের জীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই প্রকল্পের আওতায় নগরীর বিভিন্ন ওয়ার্ডের ৮৩৪ জন সুবিধাবঞ্চিত ব্যক্তিকে পুষ্টি সহায়তা এবং সমপরিমাণ শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দেওয়া হচ্ছে। এ ছাড়া ২১০ জন কিশোরীকে হাইজিন কিট প্রদানের পাশাপাশি বেকার নারী ও বিধবাদের জন্য কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে অন্ধকার ও ঝুঁকিপূর্ণ এলাকায় সোলার লাইট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৬ নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা আবির-উল-জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান। এ সময় কেসিসির প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে প্রশাসক সুবিধাবঞ্চিতদের হাতে পুষ্টি সামগ্রী তুলে দেন। পরে তিনি রাজবাঁধ ট্রেন্সিং গ্রাউন্ডের বর্তমান অবস্থা এবং সেখানে নির্মাণাধীন ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন।

প্রতিনিধি/একে


মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।