ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ২০:৫২
চলমান বার্তা:
‘এনসিটিতে অপারেটর নিয়োগে দেশের স্বার্থকে প্রাধান্য দিবে সরকার’
চট্টগ্রাম অফিস
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১৭:৪৬  (ভিজিটর : )

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য করে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি কোম্পানিকে দেওয়ার ক্ষেত্রে দেশের স্বার্থকে আগে প্রাধান্য দেবে সরকার। 

রোববার (১৯ এপ্রিল) চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫ জেটি পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

দায়িত্ব নেওয়ার পর প্রথমবার চট্টগ্রাম সফরে এসে দেশের প্রধান সমুদ্রবন্দর ঘুরে দেখেন নৌপরিবহন মন্ত্রী। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দর যেভাবে এগিয়েছে, সেটা ইতিবাচক। তবে আরও অনেক কিছু করার সুযোগ আছে। আমরা চাই, সমন্বিতভাবে কাজ করে এই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে।’

মন্ত্রী বলেন, কিছু নতুন প্রকল্প পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে শুরু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ল্যান্ডলর্ড মডেল নিয়েও আন্তর্জাতিক পর্যায়ের কিছু প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। তারা বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা দিতে চায়। এতে কন্টেইনার টার্মিনালগুলোর কার্যক্রম আরও দক্ষভাবে পরিচালনা করা সম্ভব হবে।’

সফরকালে বন্দর কার্যক্রম ঘুরে দেখে বেশ কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি।

নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘এর মধ্যে কিছু বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর কিছু বিষয়ে ঢাকায় ফিরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

সরকারের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির জন্য যে খাতগুলো সবচেয়ে বেশি অবদান রাখতে পারে, সেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আর চট্টগ্রাম বন্দর সেই গুরুত্বপূর্ণ খাতগুলোর একটি।’

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
‘পুরোনো স্টাইলে চলছে দেশ, শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি’
‘পুরোনো স্টাইলে চলছে দেশ, শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি’
তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই
তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই
চাপ সামাল দিতে অকটেন সরবরাহ ২০ ও পেট্রোল-ডিজেল ১০ শতাংশ বাড়ছে
চাপ সামাল দিতে অকটেন সরবরাহ ২০ ও পেট্রোল-ডিজেল ১০ শতাংশ বাড়ছে
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg