ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২২ এপ্রিল ২০২৬ | ৯ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১৮:০৩
চলমান বার্তা:
সংরক্ষণ করা ডিজেলের ড্রামে পড়ে শিশুর মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১৬:১০  (ভিজিটর : )

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে বাবু মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে সংরক্ষণ করে রাখা ডিজেলের ড্রামে পড়ে আরাফ মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মারা যাওয়া আরাফ উপজেলার পালানপাড়া গ্রামের ব্যবসায়ী বাবু মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানায়, বাবু মিয়ার মালিকাধীন একটি ট্রাকের ডিজেলের ট্যাংক ফুটো হয়ে গেলে তিনি সেই ডিজেল বাড়িতেই একটি কাটা ড্রামে সংরক্ষণ করেন। মঙ্গলবার বিকেলে পরিবারের অজান্তে শিশু আরাফ ডিজেল সংরক্ষণ করা ড্রামের ভেতরে পড়ে যায়। পরে অসুস্থ অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যায় সে।

এব্যাপারে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার জানান, মঙ্গলবার বিকেলে ডিজেলের ড্রামে পড়ে একটি শিশু গুরুতর অসুস্থ হয়। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সে মারা যায়। পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
পানি স্বল্পতায় বন্ধ কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৪টি ইউনিট
পানি স্বল্পতায় বন্ধ কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৪টি ইউনিট
ঢাকার নতুন ডিসি ফরিদা খানম
ঢাকার নতুন ডিসি ফরিদা খানম
অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী
অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী
প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার
প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg