ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২২ এপ্রিল ২০২৬ | ৯ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ২১:০৪
চলমান বার্তা:
হাতিয়ায় ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, আটক ১
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১৯:০৬  (ভিজিটর : )

নোয়াখালীর হাতিয়ায় অবৈধভাবে মজুত করা ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় অবৈধ মজুতের অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার তমুরদ্দি বাজার এলাকায় নৌবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে এসব জ্বালানি তেল জব্দ করা হয়।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এতে বলা হয়, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তমুরদ্দি বাজারের ‘বেলায়েত মটর পার্টস’ নামক একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। অভিযানে প্রতিষ্ঠানটি থেকে আট ড্রামে রাখা মোট ১ হাজার ৬০০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার করা হয়।

অভিযান শেষে জব্দকৃত ডিজেল এবং আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যারা অবৈধভাবে পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে, তাদের আইনের আওতায় আনতে নিয়মিত তদারকি চলবে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হরমুজে একদিনে ৩ জাহাজে হামলা
হরমুজে একদিনে ৩ জাহাজে হামলা
ঢাকার নতুন ডিসি ফরিদা খানম
ঢাকার নতুন ডিসি ফরিদা খানম
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg