ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২২ এপ্রিল ২০২৬ | ৯ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ২১:০৪
চলমান বার্তা:
মাত্র ৩০ বছরেই না ফেরার দেশে অভিনেত্রী দিব্যাঙ্কা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ২১:০৪  (ভিজিটর : )

মাত্র ৩০ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী। জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।
দিব্যাঙ্কা সিরোহী কেবল একজন অভিনেত্রী ছিলেন না, পাশাপাশি তিনি একজন ইনফ্লুয়েন্সারও বটে। ইনস্টাগ্রামে কয়েক লাখ ফলোয়ার তার।

দিব্যাঙ্কা সিরোহী ভারতের হরিয়ানা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করলেও তিনি উত্তর প্রদেশের বুলন্দশহরের বাসিন্দা। ২১ এপ্রিল তিনি তার উত্তর প্রদেশের বাড়িতেই ছিলেন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন। তড়িঘড়ি করে নিকটবর্তী হাসপাতালেও নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু সেখানে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 

দিব্যাঙ্কা সিরোহীর এই আকস্মিক এবং অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত তার সহকর্মীরা। তার মৃত্যুর খবর অনেকেই মানতে পারছেন না। যদিও দিব্যাঙ্কার মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। 

দিব্যাঙ্কা উত্তর প্রদেশের বুলন্দশহরের বাসিন্দা হলেও বর্তমানে তিনি তাঁর মা, বাবা এবং ঠাকুমার সঙ্গে গাজিয়াবাদে থাকছিলেন। চৌধুরী চরণ বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিসিএ পাশ করেছিলেন। পরবর্তীতে সিকিম থেকে এমবিএ করেন। 

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হরমুজে একদিনে ৩ জাহাজে হামলা
হরমুজে একদিনে ৩ জাহাজে হামলা
ঢাকার নতুন ডিসি ফরিদা খানম
ঢাকার নতুন ডিসি ফরিদা খানম
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg