ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২৩ এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১৮:৩৪
চলমান বার্তা:
সোহেল-সেলিমের নেতৃত্বে গাজীপুরে খাদ্য ব্যবস্থাপনায় নতুন কমিটি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১৬:১৯  (ভিজিটর : )

বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির গাজীপুর জেলা ইউনিটের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সোহেল আহমেদ (সুফল) এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. সেলিম আকন্দ সর্বসম্মতি ক্রমে নির্বাচিত হয়েছেন।

গত মঙ্গলবার (২১ এপ্রিল) গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কারিগরি খাদ্য পরিদর্শক সোহেল আহমেদ (সুফল) এবং সঞ্চালনা করেন মো. সেলিম আকন্দ।

সভায় উপস্থিত সদস্যদের মধ্যে জেলা ইউনিট কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে আগামী তিন বছর মেয়াদের (২০২৬–২০২৯) জন্য নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি সুমন কুমার মিত্র ও তাহমিনা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল খান, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মো. ইকবাল হোসাইন এবং সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক মো. আনোয়ার হোসেন।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. মিজানুর রহমান, জসিম উদ্দিন, মো. জুয়েল মৃধা, সুলতানা রাজিয়া, মো. নওশাদ আলী, মো. নাজিম উদ্দিন, পরিমল চন্দ্র বর্মণ ও আরেফিনা ফেরদৌসী (দিবা)।

এছাড়া উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত হয়েছেন জাহাঙ্গীর আলম, তাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, নাজমুল হক ভূঞা, মোহাম্মদ তোফায়েল আহমেদ ও মিলন মিয়া। তারা গাজীপুর জেলার বিভিন্ন এলএসডি ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ। কমিটি ঘোষণা করেন শ্রীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল উদ্দিন সরকার।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত এ কমিটি গাজীপুর জেলায় খাদ্য ব্যবস্থাপনা উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং পেশাগত স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড
জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে: সেনাপ্রধান
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে: সেনাপ্রধান
আজ দ্বিতীয় দফা বৈঠকে বসছে ইসরাইল-লেবানন
আজ দ্বিতীয় দফা বৈঠকে বসছে ইসরাইল-লেবানন
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
‘সংরক্ষিত নারী আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ’
‘সংরক্ষিত নারী আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ’
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg