ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২৫ এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ২০:২৫
চলমান বার্তা:
চট্টগ্রামে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১৯:১১  (ভিজিটর : )

কর্মসংস্থান ব্যাংকের চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের আঞ্চলিক ও শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ‘ব্যবসায়িক উন্নয়ন সভা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। 

ব্যাংকের গৃহীত ৯০ দিনের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে শনিবার চট্টগ্রামের মুরাদপুরে এলজিইডি ভবনে এই সভার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ড. এ এফ এম মতিউর রহমান গুণগত ঋণ বিতরণ এবং দেশে টেকসই উদ্যোক্তা তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। 

তিনি বলেন, সমন্বিত উদ্যোগ, দায়িত্বশীলতা ও আন্তরিকতার মাধ্যমে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ব্যবসায়িক সকল সূচকে পারফরম্যান্স বৃদ্ধি করতে হবে। এ সময় তিনি ব্যাংকের চলমান ৯০ দিনের বিশেষ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী ও মহাব্যবস্থাপক মো. আমিরুল ইসলাম। ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে ঋণ আদায়ের হার বৃদ্ধি ও ঋণস্থিতি বাড়ানোর ওপর জোর দেন। বিশেষ করে শ্রেণিকৃত, খেলাপি ও অবলোপনকৃত ঋণ আদায়ে আরও তৎপর হওয়ার নির্দেশনা দেন তিনি। 

পেশাদারত্ব ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে প্রধান কার্যালয় নির্ধারিত লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মনোজ রায় ও মো. মোমতাজ উদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

সভায় দুই অঞ্চলের সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনা করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
তনু হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনাসদস্য হাফিজুর
তনু হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনাসদস্য হাফিজুর
হাজার চেষ্টা করেন, ‘ওই আওয়ামী লীগ’ হতে পারবেন না: জামায়াত আমির
হাজার চেষ্টা করেন, ‘ওই আওয়ামী লীগ’ হতে পারবেন না: জামায়াত আমির
বিএনপির কর্মকাণ্ড নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল
বিএনপির কর্মকাণ্ড নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg