ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২৫ এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ২০:২৫
চলমান বার্তা:
পিএইচডি গবেষকদের জন্য প্রধানমন্ত্রীর বৃত্তি, মাসে পাবেন ৫০ হাজার টাকা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১৯:১৯  (ভিজিটর : )

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি প্রোগ্রামে গবেষণার জন্য বড় অঙ্কের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর ‘গবেষণা ও উচ্চশিক্ষা সহায়তা তহবিল’ এর আওতায় এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। 

সম্প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত এই সহায়তা তহবিলের স্টিয়ারিং কমিটির সভায় বৃত্তি প্রদানসংক্রান্ত চূড়ান্ত নীতিমালা অনুমোদন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় জানানো হয়, নতুন এই নীতিমালা অনুযায়ী তিন বছর মেয়াদি বৃত্তির জন্য নির্বাচিত একজন গবেষক প্রতি মাসে ৫০ হাজার টাকা করে বৃত্তি পাবেন। মাসিক এই বৃত্তির পাশাপাশি গবেষকেরা অন্যান্য সুযোগ-সুবিধাও লাভ করবেন। 

সভায় ২০২৬-২৭ অর্থবছরে এই বৃত্তির জন্য আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশের আনুষ্ঠানিক সিদ্ধান্ত গৃহীত হয়।

উচ্চশিক্ষায় গবেষণার মান উন্নয়ন ও মেধাবীদের উৎসাহিত করতে সরকারের এই উদ্যোগকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। স্টিয়ারিং কমিটির এই গুরুত্বপূর্ণ সভায় শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান। 

এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট মহাপরিচালক ও পরিচালকবৃন্দ সভায় অংশ নেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই তহবিলের মাধ্যমে দেশের উচ্চশিক্ষার চিত্র বদলে যাবে এবং বিশ্বমানের গবেষণা নিশ্চিত হবে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
তনু হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনাসদস্য হাফিজুর
তনু হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনাসদস্য হাফিজুর
হাজার চেষ্টা করেন, ‘ওই আওয়ামী লীগ’ হতে পারবেন না: জামায়াত আমির
হাজার চেষ্টা করেন, ‘ওই আওয়ামী লীগ’ হতে পারবেন না: জামায়াত আমির
বিএনপির কর্মকাণ্ড নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল
বিএনপির কর্মকাণ্ড নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg