ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২৭ এপ্রিল ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৮:৪২
চলমান বার্তা:
বাংলাবান্ধা স্থলবন্দরে ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৬:২৭  (ভিজিটর : )

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল পরিমাণ ইউএস ডলারসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির নাম পলাশ চন্দ্র মাঝি। তিনি ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার খানাকুল থানার বাসিন্দা বলে জানা গেছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে বহির্গমণ যাত্রী হিসেবে ভারতে যাওয়ার সময় বাংলাবান্ধা স্থলবন্দর আইসিপি চেকপোস্টে বিজিবি তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৪ হাজার ৬০০ ইউএস ডলার, ৫ ভারতীয় রুপি, ১৩০ নেপালি রুপি এবং ৩ হাজার ৫৭০ বাংলাদেশি টাকা জব্দ করা হয়।

গোয়েন্দা সূত্র জানায়, আটক ব্যক্তি গত ২৭ মার্চ ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে প্রবেশ করেন। পরে তিনি ভারতে ফেরার উদ্দেশ্যে স্থলবন্দরে গেলে সন্দেহের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এ সময় তার ব্যাগ ও ডায়েরিতে লুকানো অবস্থায় বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।

সূত্রের দাবি, তিনি কৌশলে কাস্টমস চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা আইসিপি চেকপোস্টে পুনরায় তল্লাশি চালিয়ে তাকে আটক করেন।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লাইছুর রহমান বলেন, “বাংলাবান্ধা স্থলবন্দরে একজন ভারতীয় নাগরিক আটক হওয়ার বিষয়টি শুনেছি। তবে এখনো তাকে থানায় হস্তান্তর করা হয়নি। কাস্টমস কর্তৃপক্ষ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (এসিসি) সাইদুর রহমান মুন্নার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে জানান।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
লিমন-বৃষ্টি হত্যায় খুনের আগে ও পরে চ্যাটজিপিটির সহায়তা নেন ঘাতক
লিমন-বৃষ্টি হত্যায় খুনের আগে ও পরে চ্যাটজিপিটির সহায়তা নেন ঘাতক
শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg