ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ৩০ এপ্রিল ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৮:২৮
চলমান বার্তা:
খোয়াই নদীর বাঁধ ভেঙে হাওরে ডুকছে পানি
তলিয়ে যাচ্ছ আধাপাকা ধান
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৫:০৯  (ভিজিটর : )

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর এলাকায় অতিবৃষ্টিতে খোয়াই নদীর বাঁধ ভেঙে হাওরে ঢলের পানি প্রবেশ করেছে। এতে শত শত হেক্টর জমির আধাপাকা বোরো ধান তলিয়ে গেছে।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে নদীর পানি বৃদ্ধি পেয়ে বাঁধে চাপ সৃষ্টি হলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। সুজাতপুরসহ আশপাশের অর্ধশতাধিক গ্রামের ফসলি জমি প্লাবিত হয়েছে। 

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, ধান কাটার মাত্র কয়েকদিন আগে এমন পরিস্থিতিতে তারা দিশেহারা হয়ে পড়েছেন। অনেকেই কাঁচা ধান কাটতে বাধ্য হচ্ছেন। ফলে উৎপাদন ও আয়ে ক্ষতির আশঙ্কা রয়েছে। এদিকে বানিয়াচংয়ের উত্তরের হাওরের বাধ ভেঙে হেক্টরের পর হেক্টর ফসলের জমি তলিয়ে গেছে। আজমিরীগঞ্জ উপজেলায়ও অধিকাংশ জমি এখন পানির নীচে। খলায় পানি উঠে যাওযায় কাটা ধান পানির নীচে ডুবে গেছে। ফসল হারিয়ে  কৃষকদের বাড়িতে চলছে মাতম।

কৃষি বিভাগ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীর পানি এখনো বিপদসীমার নিচে থাকলেও উজানে বৃষ্টি বাড়লে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান জানান বাধ যেভাবে ভেংগেছে তা মেরামত করা দুরুহ। যদি বৃষ্টি ও উজানের পানি প্রবাহ না কমে তা হলে বোরো ফসল ব্যাপক ক্ষতি হওয়ার আশংকা রয়েছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
রাত ৯টার মধ্যে ৫ বিভাগে কালবৈশাখীর শঙ্কা
রাত ৯টার মধ্যে ৫ বিভাগে কালবৈশাখীর শঙ্কা
শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি
শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি
৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেফতার ইমির জামিন
৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেফতার ইমির জামিন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg